ভারতে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের বিমানবাহিনীর একটি মালবাহী উড়োজাহাজ (সি-১৩০জে) আজ শুক্রবার সকালে রাজস্থানের গোয়ালিয়র বিমান ঘাঁটির কাছে বিধ্বস্ত হয়েছে। এ সময় উড়োজাহাজটিতে থাকা পাঁচজন আরোহী নিহত হয়েছেন। খবর টিএনএনের।
বিমানবাহিনী সূত্র জানায়, যুক্তরাষ্ট্রে তৈরি ওই উড়োজাহাজটির নাম হারকিউলিস। এটি কী কারণে বিধ্বস্ত হলো, তা জানা যায়নি। ধারণা করা হচ্ছে, কোনো কারণে পেছনে আগুন ধরে যাওয়ায় এটি বিধ্বস্ত হয়।
ভারতীয় বিমানবাহিনী আজ এক বিবৃতিতে জানিয়েছে, নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে আগ্রা থেকে সকাল ১০টায় উড়োজাহাজটি ছাড়ে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।