ভারতে এক বছরে মাওবাদী সহিংসতা বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১০ সালে ভারতে মাওবাদী-সংশ্লিষ্ট সহিংসতায় রেকর্ডসংখ্যক এক হাজার ১৬৯ ব্যক্তি নিহত হয়েছে। সরকারি নথি থেকে এই তথ্য জানা যায়।ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম গত মঙ্গলবার সাংবাদিকদের বলেন, ২০১০ সালে মাওবাদী-সংশ্লিষ্ট সহিংসতায় ৭১৩ জন বেসামরিক লোক নিহত হয়েছে। এর আগের বছর মারা যায় ৫৯১ জন।গত বছর ২৮৫ পুলিশ সদস্য ও ১৭১ জন সন্দেহভাজন বামপন্থী গেরিলা নিহত হন। গত বছরের এপ্রিলে ছত্তিশগড় রাজ্যে মাওবাদী বিদ্রোহীদের হামলায় ৭৬ পুলিশ সদস্য প্রাণ হারান।মন্ত্রী বলেন, এতে স্পষ্ট যে মাওবাদীরা শুধু শান্তি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যানই করেনি বরং তারা সংঘাত জোরদার করেছে। রাজ্য সরকারের দেওয়া সর্বশেষ তথ্যে দেখা যায়, খনিজ সম্পদে সমৃদ্ধ ছত্তিশগড় ২০১০ সালেও মাওবাদী সহিংসতার কেন্দ্রবিন্দুতে ছিল। গত বছর ওই রাজ্যে ৩০৬ জন নিহত হয়। যাদের মধ্যে ১৪২ জন বেসামরিক লোক এবং ১৬৪ জন নিরাপত্তা বাহিনীর সদস্য।অন্যদিকে গত বছর কাশ্মীরে ভারতীয় শাসনের বিরুদ্ধে বিদ্রোহের তৎপরতায় নিহত হয় ৪৫৮ জন। গত এক দশকের মধ্যে গত বছর সেখানে সবচেয়ে কম সহিংসতার ঘটনা ঘটে। আঞ্চলিক পুলিশপ্রধান কুলদীপ খুদা এই তথ্য জানান।১৯৬৭ সালে মাওবাদী বিদ্রোহের সূচনা। ভারতের দরিদ্রতম ও সবচেয়ে বঞ্চিত এলাকাগুলোতে মাওবাদী বিদ্রোহীরা শক্তিশালী। এসব এলাকার অনেকগুলো প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। এএফপি।