ভারতে এবার গাড়ির মধ্যে অস্ত্রের মুখে ধর্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের উত্তর প্রদেশে পর পর তিন নারীকে ধর্ষণের ঘটনায় সারা দেশের মানুষ যখন ক্ষোভে ফুঁসে উঠছে, তখন আরও একটি ভয়ংকর ধর্ষণের ঘটনা ঘটেছে দেশটিতে৷ এবার মুম্বাইতে গাড়ির মধ্যে অস্ত্রের মুখে ধর্ষণ করা হয়েছে এক নারীকে৷
মুম্বাইয়ের থানে জেলার ভয়ন্দর রেলস্টেশনে ২৯ বছর বয়সী এক নারীকে ধর্ষণ করা হয়েছে বলে তিনি পুলিশের কাছে অভিযোগ করেছেন৷ অভিযোগে বলা হয়, চাকরির বিষয়ে আলাপ করতে দুজন লোক গত ৩০ মে ওই নারীকে বেলা দুইটায় ভয়ন্দর রেলস্টেশনে আসতে বলেন৷ তিনি সেখানে গেলে একটি গাড়িতে অপেক্ষমাণ ওই দুই ব্যক্তি তাঁকে গাড়িতে উঠতে বলেন৷ তিনি গাড়িতে ওঠামাত্র একজন তাঁর মাথায় অস্ত্র ঠেকিয়ে ধরেন৷ তখন অন্যজন তাঁকে ধর্ষণ করেন৷
দায় স্বীকার: উত্তর প্রদেশে নিম্নবর্ণের দুই কিশোরীকে গণধর্ষণের পর হত্যার ঘটনায় গ্রেপ্তার সন্দেহভাজন তিন ব্যক্তি ধর্ষণের কথা স্বীকার করেছেন৷ পুলিশ জানায়, সন্দেহভাজন আরও দুজনকে গ্রেপ্তারে গতকাল রোববার পর্যন্ত অভিযান চালানো হয়৷ গ্রেপ্তার ব্যক্তিরা তাঁদের স্বীকারোক্তিতে ওই দুই ব্যক্তির শারীরিক বর্ণনা দিয়েছেন৷ সে অনুযায়ী শনাক্ত করার প্রক্রিয়া হিসেবে তাঁদের ছবি (স্কেচ) অাঁকার প্রস্তুতি নেওয়া হচ্ছে৷
গত বুধবার সকালে উত্তর প্রদেশের বাদাউন জেলার কারতা গ্রামের একটি আমগাছ থেকে ঝুলন্ত অবস্থায় দুই কিশোরীর লাশ উদ্ধার করা হয়৷ সম্পর্কে চাচাতো বোন ১৪ ও ১৫ বছরের এই কিশোরীরা আগের রাত থেকে নিখোঁজ ছিল৷ লাশ উদ্ধারের পর ময়নাতদন্তে ধর্ষণের প্রমাণ মেলে৷
এ ঘটনায় বহুজন সমাজবাদী পার্টির (বিএসপি) নেত্রী মায়াবতী রাজের মুখ্যমন্ত্রী অিখলেশ যাদবের সরকারের নিন্দা করে উত্তর প্রদেশে রাষ্ট্রপতির শাসন জারির দাবি জানিয়েছেন৷