ভারতে এবার ছয় বছরের শিশু ধর্ষণের শিকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নয়াদিল্লিতে ছয় বছরের একটি শিশুকে ধর্ষণ ও গলা কেটে আহত করার ঘটনায় ২২ সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে। গত শনিবার নয়াদিল্লির পার্শ্ববর্তী বদরপুর জেলা থেকে তাঁদের আটক করা হয়। একই শহরে পাঁচ বছর বয়সী আরেকটি শিশুকে ধর্ষণের ঘটনায় ব্যাপক প্রতিবাদ ও বিক্ষোভ ছড়িয়ে পড়ার এক দিন পর এ ঘটনা ঘটল।শিশুটির পরিবারের সদস্যরা জানান, মেয়েটি গোসল করতে গণশৌচাগারে যায়। কিছুক্ষণের মধ্যেই তাঁরা জানতে পারেন মেয়েটি সেখানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। জিতেন্দর কুমার ঝা নামে মেয়েটির এক আত্মীয় বলেন, ‘সে প্রতিদিনই গণশৌচাগারে যেত গোসল করতে। আজও গিয়েছিল। এ ঘটনায় পুলিশ ২২ ব্যক্তিকে আটক করে। আল-জাজিরা।