ভারতে এমপিদের ‘অমার্জিত’ আচরণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের পার্লামেন্টে এমপিদের আচরণ প্রায়শই অসংযত ও অমার্জিত হয়ে উঠছে।সমপ্রতি স্বাধীনতা দিবসের ভাষণে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং পার্লামেন্টে অমার্জিত আচরণের জন্য এমপিদের তিরস্কার করেন। আর এ ঘটনার পাঁচ দিন পরই মন্ত্রিসভা এমপিদের ভাতা তিন গুণ বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছে।পার্লামেন্টের উচ্চ ও নিম্ন উভয় কক্ষের কার্যক্রম টেলিভিশনে সরাসরি সমপ্রচারিত হয়। এতে দেখা গেছে, বিগত এক দশকে ভারতীয় পার্লামেন্টে এমপিদের আচরণ অসংযত, অমার্জিত। অধিকাংশ সময়ই হট্টগোলের কারণে দীর্ঘ সময় ধরে পার্লামেন্ট মুলতবি রাখতে হয়েছে। এতে পার্লামেন্টের গুরুত্বপূর্ণ কাজে প্রায়শই বিলম্ব ঘটেছে। নয়াদিল্লিভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান (থিংক ট্যাংক) পিআরএস লেজিসলেটিভ রিসার্চের তথ্য-উপাত্ত থেকে দেখা গেছে, গত শনিবার পর্যন্ত পার্লামেন্টের চলতি মৌসুমের ১৭০ কর্মঘণ্টার ১০০ ঘণ্টাই নষ্ট হয়ে গেছে। এর ৭০ কর্মঘণ্টা নষ্ট হয়েছে মুলতবি এবং বাকি ৩০ ঘণ্টা প্রতিবাদ ও ওয়াকআউটের কারণে। পিআরএস বলছে, কাজ হোক বা না হোক, এমপিদের বেতন ছাড়াই পার্লামেন্টে প্রতি মিনিটের খরচ দাঁড়ায় ২৬ হাজার ৩৫ রুপি।প্রধানমন্ত্রী মনমোহন সিং ১৫ আগস্টের ভাষণে পার্লামেন্টে বাজে ও অশালীন শব্দ ব্যবহারের জন্য এমপিদের নিন্দা জানান। তিনি বলেন, ‘সমালোচনার ভাষা অশালীন হওয়া উচিত নয়।’এদিকে অশালীন আচরণের ক্ষেত্রে কেন্দ্রের চেয়ে বিধানসভার এমপিরাই যেন বেশি এগিয়ে। জুলাই মাসে বিহার বিধানসভায় অমার্জিত আচরণের ঘটনা তুঙ্গে পৌঁছার কারণে ৬০ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়। তারা একে অপরকে জুতা ও ফুলদানি ছুড়েছেন।রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ও ভারতীয় পার্লামেন্টের ওপর একাধিক বইয়ের লেখক জয়ন্ত সেন বলেন, ‘এগুলো খুবই লজ্জাজনক ঘটনা। পার্লামেন্ট ও রাজ্যসভা গণতন্ত্রের উপাসনাগার, কিন্তু কারোরই সেদিকে ভ্রুক্ষেপ নেই।’২০০৯ সালের বেস্ট পার্লামেন্টারিয়ান অ্যাওয়ার্ড বিজয়ী জ্যেষ্ঠ আইনপ্রণেতা মুরলি মনোহর যোশী বলেন, ‘পার্লামেন্টে উদ্দেশ্যহীন চেঁচামেচি এটিই স্পষ্ট করছে, আমরা যথাযথভাবে আমাদের কাজ করছি না। প্রস্তুতি নিয়েও পার্লামেন্টে যাচ্ছি না।’ তবে সবচেয়ে উদ্বেগের বিষয় হলো গুরুত্বপূর্ণ আইন বিষয়ে সঠিক মনোযোগ না দেওয়া। কারণ অধিবেশনের অনেক সময় নষ্ট হয়ে যাওয়ার পর শেষ মুহূর্তে এসে সত্যিকার বিতর্ক ছাড়া বহু বিল পাস করতে হয়। ২০১০ সালের বাজেট অধিবেশনে নিম্নকক্ষ ১৫ মিনিটে পাঁচটি বিল পাস করেছে। এএফপি