ভারতে খাদ্যনিরাপত্তা বিল মন্ত্রিসভায় অনুমোদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতে বহুল আলোচিত ও গুরুত্বপূর্ণ খাদ্যনিরাপত্তা বিলটি গত রোববার অনুমোদন করেছে মন্ত্রিসভা। সমালোচকেরা বলছেন, অতি ব্যয়বহুল এ প্রকল্প চালাতে খাদ্য খাতে সরকারের ভর্তুকির পরিমাণ অনেক বেড়ে যাবে। এই ব্যয় নির্বাহ করা সরকারের জন্য কষ্টসাধ্য হবে।এই প্রকল্পের আওতায় ভারতের ১২০ কোটি জনসংখ্যার ৬৪ শতাংশ বা প্রায় ৭৭ কোটি মানুষকে কম মূল্যে চাল, গমসহ খাদ্যশস্য সরবরাহ করতে হবে। এ জন্য খাদ্য খাতে সরকারের বার্ষিক ভর্তুকি ২৮ হাজার কোটি রুপি বাড়িয়ে ৯৫ হাজার কোটি রুপি করতে হবে। তা ছাড়া এ অনুযায়ী খাদ্য উৎপাদন বাড়াতে কৃষি খাতেও অতিরিক্ত ভর্তুকি দিতে হবে।মন্ত্রিসভার অনুমোদনের পর বিলটি পাস করতে হলে পার্লামেন্টে উত্থাপন করতে হবে। খাদ্যমন্ত্রী কে ভি টমাস জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার পার্লামেন্টের চলতি অধিবেশন শেষ হওয়ার আগেই বিলটি উত্থাপন করা হবে। এএফপি।