ভারতে গান্ধীজয়ন্তী উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর ১৪৩তম জন্মবার্ষিকী (গান্ধীজয়ন্তী) গতকাল মঙ্গলবার দেশজুড়ে উদ্যাপিত হয়েছে। বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদ্যাপন করা হয়। রাষ্ট্রপতি প্রণব মুখার্জি এ উপলক্ষে জাতীয়ভাবে আয়োজিত অনুষ্ঠানের নেতৃত্ব দেন।রাজধানী নয়াদিল্লির রাজঘাটে গতকাল মহাত্মা গান্ধীর সমাধিতে রাষ্ট্রপতি ছাড়াও ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপরাষ্ট্রপতি হামিদ আনসারি, প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী ও বিজেপির জ্যেষ্ঠ নেতা লালকৃষ্ণ আদভানি।স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্দে, প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি ও দিল্লির মুখ্যমন্ত্রী শিলা দিক্ষিতও রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শুভেচ্ছা জানান।তাঁর স্মরণানুষ্ঠানে সব ধর্মের মানুষ নিয়ে এক প্রার্থনাসভারও আয়োজন করা হয়। অনুষ্ঠানে মহাত্মা গান্ধীর প্রিয় ভক্তিসংগীত গেয়েও শোনানো হয়। এদিকে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ফ্যালকম লিয়া পার্কে গতকাল গান্ধীর একটি মূর্তি উন্মোচন করার কথা ভারতের সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামের। দ্য হিন্দু।