ভারতে ঘূর্ণিঝড়ের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৪২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের দক্ষিণ উপকূলে ঘূর্ণিঝড় থেইনের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৪২ জনে দাঁড়িয়েছে। গত শুক্রবার তামিলনাড়ুর দক্ষিণ উপকূলের কুডালোর ও পদুচেরির ওপর দিয়ে ঘূর্ণিঝড় থেইন বয়ে যায়। জেলা প্রশাসক আমুথাভালি গতকাল শনিবার জানান, কুডালোরে মৃতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। অধিকাংশ মানুষের মৃত্যু হয়েছে বিদ্যুৎস্পৃষ্ট এবং দেয়ালধসের কারণে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।আমুথাভালি আরও বলেন, ঝড়ের আঘাতে প্রায় ৫০ হাজার কুঁড়েঘর ও ৭০টি মাছ ধরার নৌকা ক্ষতিগ্রস্ত হয়েছে। শত শত একর জমির ফসল নষ্ট হয়ে গেছে। আহত বহু মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও খবর পাওয়া গেছে। তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ের একজন কর্মকর্তা জানান, রাজ্যের অন্যান্য স্থানে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে।পদুচেরির মুখ্যমন্ত্রী এন রঙ্গাসামি জানান, ঝড়ের কারণে পদুচেরিতে কমপক্ষে সাতজনের মৃত্যু হয়েছে। তিনি বলেন, ঝড়ের কারণে রাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এএফপি।