ভারতে জাঁকালো বিয়ের খরচ কমানোর উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে জাঁকালো বিয়ের খরচ কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি ক্ষমতাসীন কংগ্রেস পার্টির একজন নেতা ছেলের বিয়েতে চার কোটি মার্কিন ডলার ব্যয় করেন। এ নিয়ে গণমাধ্যমে প্রচণ্ড সমালোচনার পর দলটির পক্ষ থেকে ওই উদ্যোগ নেওয়া হলো।কংগ্রেসের আইনপ্রণেতারা গত মঙ্গলবার বিয়ের খরচের লাগাম টেনে ধরতে একটি প্রস্তাব অনুমোদন করেন। প্রস্তাবে বিয়ের অনুষ্ঠান সাদামাটা করার এবং খরচে মিতাচারী হওয়ার আহ্বান জানানো হয়েছে।কংগ্রেসের পক্ষ থেকে দেওয়া এক বৃিতিতে বিয়েসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অপরিমিত ব্যয় করার ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, বিয়েতে খরচের প্রবণতা সাধারণ মানুষের জন্য বিশাল বোঝা হয়ে দাঁড়িয়েছে।দিল্লির মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিত সাংবাদিকদের জানান, মাত্র ৩০ মিনিটে বিয়ের অনুষ্ঠান শেষ করা সম্ভব হলেও তা করতে গড়ে চার ঘণ্টা লাগানো হয়। বড় বড় বিয়ের অনুষ্ঠানে অনেক গাড়ি পার্কিং করার কারণে রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এতে অনেক সময় রোগীদের ঠিকমতো হাসপাতালেও নেওয়া সম্ভব হয় না।শিলা দীক্ষিত জানান, বিয়ের অনুষ্ঠানের কারণে রাস্তায় যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি পুলিশকে নির্দেশ দেবেন। এএফপি।