ভারতে জাতীয় পানীয় চা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে শিগগিরই চা-কে জাতীয় পানীয় হিসেবে ঘোষণা করা হচ্ছে। ভারতে চা-চাষের অন্যতম পথিকৃৎ চা-শ্রমিক মনিরাম দেওয়ানের স্মরণে চা-কে ভারতের জাতীয় পানীয় হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত হয়েছে। ১৮৫৭ সালে ব্রিটিশ উপনিবেশ বিরোধী বিদ্রোহে অংশ নেওয়ার কারণে ফাঁসিতে ঝোলানো হয় চা-শ্রমিক মনিরাম দেওয়ানকে। ভারতের পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান মন্তেক সিং আহলুওয়ালিয়া গত শনিবার ভারতের চা উৎপাদনের জন্য সুপরিচিত আসাম অঞ্চল সফরকালে এ ঘোষণা দেন। চা-শ্রমিক মনিরামের বাড়ি আসামে। পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান বলেন, ১৭ এপ্রিল মনিরাম দেওয়ানের জন্মদিন। আগামী বছরের ১৭ এপ্রিল আনুষ্ঠানিকভাবে চা-কে জাতীয় পানীয় ঘোষণা করা হবে। এএফপি।