ভারতে ট্রেন ও জিপের সংঘর্ষে ১৬ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের উত্তর প্রদেশে যাত্রীবোঝাই একটি জিপের সঙ্গে একটি ট্রেনের সংঘর্ষে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে। রাজ্যের মধু রেলস্টেশনের কাছে একটি লেভেল ক্রসিংয়ে গতকাল মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।রেল কর্মকর্তারা জানান, জিপটি যে সময় লেভেল ক্রসিং পার হচ্ছিল, তখন মথুরা থেকে কাসগঞ্জগামী এক্সপ্রেস ট্রেনটি এসে সেটিকে ধাক্কা দেয়। এখানেই শেষ নয়, ওই ট্রেন জিপটিকে টেনে অনেক দূর পর্যন্ত নিয়েও যায়। এ সময় ওই জিপে ১৭ জন যাত্রী ছিল। বিবিসি।