ভারতে ট্রেন থেকে পড়ে ১৯ জনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের উত্তর প্রদেশ রাজ্যে গত মঙ্গলবার বিকেলে পৃথক ঘটনায় ট্রেনের ছাদ থেকে পড়ে ১৯ জন চাকরিপ্রার্থীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১১ জন। শাহজাহানপুর জেলার রোজা রেলস্টেশন এবং হারদই জেলার বালামৌ রেলস্টেশনের কাছে এসব দুর্ঘটনা ঘটে। নিহত লোকজন বয়সে তরুণ। তাঁরা ভারত-তিব্বত সীমান্ত পুলিশ বা আইটিবিপির পদে চাকরির জন্য শাহজাহানপুর থেকে ৬০ কিলোমিটার দূরে বেরিলিতে আবেদনপত্র জমা দেন। হিমগিরি এক্সপ্রেস ট্রেনে করে তাঁরা বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।