ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের গোরাখপুর শহরের কাছে চুরেব স্টেশনে আজ সোমবার যাত্রীবাহী একটি ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ৩০ জন নিহত ও অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে।

তাত্ক্ষণিক খবরে জানা গেছে, সিগন্যালজনিত ত্রুটির কারণে ট্রেন দুটি একই লাইনে চলছিল।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, সংঘর্ষে যাত্রীবাহী গোরাখধাম ট্রেনের তিনটি বগি বিধ্বস্ত হয়ে গেছে। এ ছাড়া আরও ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে।

প্রশাসন ৩০ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। আহত ব্যক্তিদের স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছে। তবে রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো হতাহতের সংখ্যা নিশ্চিত করা হয়নি।

এ ঘটনায় হতাহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।