ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহত ৪০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের উত্তর প্রদেশ রাজ্যে ট্রেন দুর্ঘটনায় ৪০ ব্যক্তি নিহত হয়েছেন৷ গতকাল সোমবার সকালে রাজ্যের রাজধানী লক্ষ্ণৌয়ের ২৩০ কিলোমিটার দূরে শান্ত কবিরনগর জেলার ছুরাইদ স্টেশনের কাছে গোরখ্ধাম এক্সপ্রেস নামে যাত্রীবাহী ট্রেনের সঙ্গে একটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়৷ এতে যাত্রীবাহী ট্রেনটির ছয়টি বগি লাইনচ্যুত হয়ে এই প্রাণহানির ঘটনা ঘটে৷ খবর বিবিসি ও টাইমস অব ইন্ডিয়ার৷
রেলওয়ের কর্মকর্তারা জানান, হতাহতদের উদ্ধারে জোর তৎপরতা চলছে৷ যাত্রীবাহী ট্রেনটি গোরখ্পুর থেকে হরিয়ানা রাজ্যের হিসার শহরে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে৷ ট্রেনের চালক ও সহকারী চালকের অবস্থা আশঙ্কাজনক৷ ট্রেন দুর্ঘটনায় ৪০ যাত্রী নিহত হওয়ার খবরে শোক প্রকাশ করেছেন সদ্য শপথ নেওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷