ভারতে ট্রেন দুর্ঘটনায় ২৬ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের অন্ধ্র প্রদেশের অনন্তপুরে গতকাল মঙ্গলবার ভোররাতে দুটি ট্রেনের মধ্যেসংঘর্ষে কমপক্ষে ২৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৭৬ জন।রেলওয়ের মুখপাত্র জানান, স্থানীয় সময় সোমবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে অনন্তপুরের পেন্নেকোন্ডা স্টেশনে বেঙ্গালুরুগামী হাম্পি এক্সপ্রেসের সঙ্গে একটি মালবাহী ট্রেনের সংঘর্ষ হয়। এতে ২৬ জন নিহত হয়। আহত ৭৬ জনকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাম্পি এক্সপ্রেসের চালক সংকেত না মানার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। সংঘর্ষে হাম্পি এক্সপ্রেস ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়। এর মধ্যে একটি বগিতে আগুন ধরে যায়। মুখপাত্র জানান, আগুন নেভানো হয়েছে। উদ্ধার ও ত্রাণ তৎপরতা চলছে। রেল মন্ত্রণালয় নিহত ব্যক্তিদের প্রতি পরিবারকে পাঁচ লাখ এবং গুরুতর আহত ব্যক্তিদের এক লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা দিয়েছে।