ভারতে ট্রেনে আগুন, নিহত ২৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের অন্ধ্র প্রদেশে আজ শনিবার ভোররাতে যাত্রীবাহী ট্রেনের একটি বগিতে আগুন ধরে অন্তত ২৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে নয়জন।
এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, ভোররাত তিনটা ১৫ মিনিটে আগুন লাগে। শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। বগিতে ৭৬ জন যাত্রী ছিলেন।