ভারতে ট্রেনে কাটা পড়ে নিহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের একটি রেলস্টেশনে দুর্ঘটনায় আটজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। গতকাল শনিবার অন্ধ্র প্রদেশের গোটলান স্টেশনে এই ঘটনা ঘটে।
রেলওয়ের মুখপাত্র জে পি মিশ্র বলেন, আলেপেই-ধানবাদ এক্সপ্রেস ট্রেনের বগিতে আগুন লেগেছে—এই আতঙ্ক ছড়িয়ে পড়লে এর যাত্রীরা ট্রেনের চেন টেনে নেমে পড়ে। কিন্তু ওই সময় পার্শ্ববর্তী লাইন দিয়ে রায়গড়-বিজয়ওয়াদা রুটের ট্রেনটি যাচ্ছিল। এতে আতঙ্কে নেমে পড়া কয়েকজন যাত্রী ট্রেনের চাকায় কাটা পড়ে নিহত হয়। এএফপি।