ভারতে তরুণীকে ধর্ষণের পর কুয়ায় নিক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের রাজস্থান রাজ্যে ১৭ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণের পর কুয়ায় ছুুড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। প্রায় ১৫ ঘণ্টা পর তরুণীকে জীবিত উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, রাজ্যের বিলারা শহরে এ ঘটনা ঘটে।

ওই তরুণীর অভিযোগ, কাজের সুবাদে বিলারা শহরে গেলে তাঁর এক প্রতিবেশী তাঁকে ধর্ষণ করেন। এর পর ওই প্রতিবেশী তাঁকে একটি কুয়ার কাছে নিয়ে যান। হত্যার উদ্দেশে তাঁকে কুয়ার মধ্যে ফেলে দেন।

তরুণী প্রায় ১৫ ঘণ্টা ধরে কুয়ার মধ্যে ছিলেন। দেয়ালের তাক ধরে ঝুলে প্রাণ বাঁচিয়েছেন তিনি। পরের দিন সকালে চিত্কার শুনে লোকজন তাঁকে কুয়া থেকে উদ্ধার করে।
ভুক্তভোগী তরুণী বলেন, ‘আমি রাতভর পানির মধ্যে ছিলাম। পরে লোকজন আমাকে উদ্ধার করেন।’

রাতে ভারী বৃষ্টির কারণে পার্শ্ববর্তী লোকজন তরুণীর চিত্কার শুনতে পায়নি। ধর্ষণের অভিযোগ ওঠা ব্যক্তি পলাতক রয়েছেন। তাঁর বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে।