ভারতে তিন দিন আটকে রেখে গৃহবধূকে ধর্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মধ্যপ্রদেশের একটি গ্রামে আদিবাসী এক নারীকে একটি কক্ষে তিন দিন আটকে রেখে গণধর্ষণ করা হয়েছে৷ এ ঘটনায় গৃহবধূর স্বামীসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ খবর পিটিআইর৷
পুলিশের বরাত দিয়ে খবরে বলা হয়, জমি নিয়ে মধ্যপ্রদেশের ভিলাই বোরখেদি গ্রামের আদিবাসী ওই গৃহবধূর সঙ্গে তাঁর স্বামীর বিরোধ চলছিল৷ এর জের ধরে কয়েক দিন আগে তাঁকে কুড়াল দিয়ে আঘাত করেন স্বামী৷ এ ঘটনায় গৃহবধূ তঁার স্বামীর বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা করেন এবং ১০ বছরের ছেলেকে নিয়ে পাশের গ্রামে তাঁর বাবার বাড়ি চলে যান৷ আলোচনার মাধ্যমে বিষয়টি সুরাহার আশ্বাস দিয়ে গত মঙ্গলবার রাতে গৃহবধূকে নিজের বাড়িতে ডেকে আনেন তাঁর স্বামী৷ পরে তাঁকে বেঁধে একটি স্টোর রুমে আটকে রাখা হয়৷ সেখানে স্বামীসহ ১০ জন ওই গৃহবধূকে ধর্ষণ করেন৷ পানি চাইলে তাঁর সঙ্গে পাশবিক আচরণ করা হয়৷ তাঁকে অর্ধনগ্ন করে সারা গ্রামে ঘুরানো হয়৷
গত বৃহস্পতিবার ওই গৃহবধূর বাবার বাড়ির লোকজন গিয়ে তালা ভেঙে তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন৷ তাঁর অবস্থা স্থিতিশীল৷ এ ঘটনায় স্থানীয় থানায় গৃহবধূর স্বামীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে৷ সব আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ তবে ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন গৃহবধূর স্বামী৷
বাদাউনে গণধর্ষণ: উত্তর প্রদেশের বাদাউন এলাকায় এক নারীকে নির্মাণাধীন ভবনে গত শুক্রবার আটকে রেখে রাতভর গণধর্ষণ করা হয়েছে৷ এ ঘটনায় স্থানীয় এক পুলিশ সদস্যের ছেলেসহ তিনজন জড়িত বলে অভিযোগ উঠেছে৷ বাদাউনে ওই গৃহবধূ (৩২) গত শুক্রবার রাতে তাঁর দুই সন্তানকে নিয়ে স্থানীয় একটি দোকান থেকে ওষুধ কেনার উদ্দেশে বাসা থেকে বের হন৷ পথে হিমাংশু নামের এক পুলিশপুত্র দুই সহযোগীসহ তাঁর গতিরোধ করে৷ একপর্যায়ে দুই সন্তানসহ তাঁকে একটি নির্মাণাধীন ভবনে আটকে রাখা হয়৷ রাতভর ওই গৃহবধূকে গণধর্ষণ করা হয়৷