ভারতে তিন হাজার যুগলের বিয়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের মহারাষ্ট্র রাজ্যের নাগপুরের অমরাবতীতে গতকাল বুধবার প্রায় তিন হাজার যুগলের এক গণবিয়ে অনুষ্ঠিত হয়। এই গণবিয়েতে যোগ দেন প্রায় দুই লাখ মানুষ। এতে শামিল ছিলেন ২৮ বছরের এক তরুণ জনপ্রতিনিধি এবং এক অভিনেত্রীও। অমরাবতী জেলার বাদনেরা থেকে নির্বাচিত নির্দলীয় বিধায়ক রবি রানার সঙ্গে বিয়ে হয় অভিনেত্রী নবনীত কাউরের। গণবিয়েতে শামিল হন মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষ। গিনেস ও লিংকা রেকর্ডস ভাঙতে এই বিয়ের আয়োজন করা হয়।