ভারতে তিনজনে একজন গরিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে ২০১১-১২ সালে প্রতি তিনজনে একজন গরিব ছিল।তখন দেশটির ক্ষমতায় ছিল সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) সরকার। খবর হিন্দুস্তান টাইমসের।
সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের অর্থনৈতিক উপদেষ্টা কাউন্সিলের চেয়ারম্যানের নেতৃত্বে গঠিত প্যানেলের পরিচালিত জরিপ থেকে এ তথ্য জানা গেছে।
এই প্যানেলের প্রতিবেদনে বলা হয়, ২০১১-১২ সালে ৩৬ কোটি ৩০ লাখ মানুষ বা ভারতের ১২০ কোটি মানুষের ২৯ দশমিক ৫ শতাংশ দরিদ্র ছিল। তখন গ্রামাঞ্চলে ৩২ রুপি এবং শহরের ৪৭ রুপি উপার্জন করতেন—এমন ব্যক্তিদের রঙ্গরাজন প্যানেল দরিদ্র বলে বিবেচনায় নেয়।