ভারতে দারিদ্র্য কমেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত পাঁচ বছরে ভারতে দারিদ্র্য ৭ শতাংশেরও বেশি কমে এসেছে বলে গতকাল সোমবার এক সরকারি পরিসংখ্যানে জানানো হয়েছে। তবে সারা দেশে গড়ে এ অগ্রগতি হলেও পৃথকভাবে দেখা গেছে, সবচেয়ে কম অগ্রগতি হয়েছে ভারতের উত্তর-পূর্ব অংশে। ভারতের প্রভাবশালী পরিকল্পনা কমিশন ভোক্তার গৃহস্থালি ভোগ্যপণ্যে ব্যয়ের ওপর ভিত্তি করে দারিদ্র্যের এই পর্যায় নির্ধারণ করেছে। হিসাবে দেখা গেছে, দেশটিতে ২০০৪-০৫ সালের ৩৭ দশমিক ২ শতাংশের দারিদ্র্যের মাত্রা ২০০৯-১০ সালে কমে ২৯ দশমিক ৮ হয়েছে। তবে কয়েকটি রাজ্যে দারিদ্র্যের হার ১০ ভাগের বেশি কমলেও দেশটির উত্তর-পূর্ব প্রত্যন্ত অঞ্চলে দারিদ্র্য আরও বেড়েছে। সাধারণভাবে পরিবারপ্রতি খাদ্য, শিক্ষা ও অন্যান্য ক্ষেত্রে ব্যয়ের ওপর ভিত্তি করে দারিদ্র্যসীমা নির্ধারণ করেছে কমিশন। এএফপি।