ভারতে দুটি দুর্ঘটনায় ১৮ জনের প্রাণহানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ঝাড়খণ্ড ও উত্তরাখণ্ড রাজ্যে দুটি দুর্ঘটনায় ১৮ জনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে উত্তরাখণ্ডের তেহরি জেলায় নইনবাগে কুয়াশার কবলে পড়ে রাজ্য সরকারের একটি যাত্রীবাহী বাস গিরিখাদে পড়ে গেলে ১৩ জন যাত্রীর মৃত্যু হয়। আহত হয় ১০ জন। বাসটি বাদকোট থেকে দেরাদুন যাচ্ছিল। সকালে কুয়াশার মধ্যে পাহাড়ি রাস্তার বাঁক ঘুরতে গিয়ে বাসটি ৩৪০ ফুট নিচের গিরিখাদে পড়ে যায়। আহত ব্যক্তিদের তেহরি হাসপাতালে ভর্তি করা হয়েছে।একই দিন সকালে ঝাড়খণ্ডের সাহিবগঞ্জ জেলার করণপুরা হল্ট স্টেশনের কাছে একটি মালগাড়ির সঙ্গে একটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষ হয়। এতে ট্রেনের পাঁচজন যাত্রীর মৃত্যু হয়। আহত হয় নয়জন। ট্রেনটি আসামের ডিব্রুগড় থেকে রাজধানী নয়াদিল্লি যাচ্ছিল।সংঘর্ষে যাত্রীবাহী ট্রেনের একটি এবং পণ্যবাহী ট্রেনের ১১টি বগি লাইনচ্যুত হয়।