ভারতে দুর্ঘটনায় ১১ শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের উত্তর পশ্চিমাঞ্চলীয় পাঞ্জাব রাজ্যের জলন্ধর জেলায় গতকাল সোমবার ইটভর্তি ট্রাকের সঙ্গে একটি স্কুলবাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১১ শিশু নিহত হয়েছে। স্থানীয় পুলিশ কর্মকর্তা রাজিন্দর সিং জানান, সকালে বাসটি শিশুদের নিয়ে স্কুলে যাওয়ার পথে জলন্ধর জেলার জাহীর গ্রামে ওই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সাত শিশু এবং পরে হাসপাতালে নেওয়ার পর আরও চার শিশুর মৃত্যু হয়। আহত আরও অন্তত ১০ জন শিশুকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।আকাল একাডেমির ওই বাসটি ৩০ জন শিশুকে বহন করছিল। এএফপি, পিটিআই।