ভারতে নারীর আত্মরক্ষার জন্য নির্ভীক রিভলবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় অর্ডন্যান্স ফ্যাক্টরি বাজারে ছেড়েছে নারীদের আত্মরক্ষার জন্য একটি নতুন রিভলবার। ‘নির্ভীক’ নামের পয়েন্ট ৩২ বোর রিভলবারটির ওজন ৫০০ গ্রাম। ২০১২ সালে দিল্লিতে চলন্ত বাসে ধর্ষণের শিকার মেডিকেলছাত্রী নির্ভয়ার স্মৃতির প্রতি সম্মান জানাতেই তারা এই রিভলবারটি বাজারে ছেড়েছে।

উত্তর প্রদেশের কানপুরে অবস্থিত অর্ডন্যান্স ফ্যাক্টরি কর্তৃপক্ষ নির্ভয়ার স্মৃতির উদ্দেশে এই অস্ত্রটি উত্সর্গ করেছে। এর দাম ধরা হয়েছে এক লাখ ২২ হাজার ৩৬০ রুপি। চলতি মাসের ৬ তারিখ রিভলবারটি বাজারে ছাড়া হয়েছে। এ পর্যন্ত ২০টি রিভলবার কেনার বুকিং হয়েছে। ভারতে তৈরি সবচেয়ে ছোট ও হালকা রিভলবার এটি। অস্ত্রটি মেয়েদের পার্স বা হ্যান্ডব্যাগে রাখা যাবে।