ভারতে নিলমের আঘাতে নিহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের দক্ষিণাঞ্চলে ঘূর্ণিঝড় ‘নিলম’-এর আঘাতে সাতজনের প্রাণহানি হয়েছে। গত বুধবার তামিলনাড়ু ও অন্ধ্র প্রদেশে ঘূর্ণিঝড়টি আঘাত হানে।ঝড়ের সময় বেসান্তনগর সৈকতে নোঙর করা ট্যাংকারটি বঙ্গোপসাগরের ৫০ মিটার দূরে ভেসে যাওয়ার পর এর নাবিকদের ট্যাংকার পরিত্যাগে বাধ্য করা হয়।একজন নাবিক জানান, ট্যাংকারে ২২ জন নাবিক ছিলেন। নৌকায় করে তীরে যাওয়ার সময় এটি উল্টে যায়। এ সময় স্থানীয় জেলেরা ১৫ জনকে উদ্ধার করেন।ঝড়ে পানিতে ডুবে একজন, দেয়াল চাপায় দুজন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন এবং একটি শণের ঘরে গাছ পড়ে আরও তিনজনের মৃত্যু হয়। এএফপি ও টাইমস অব ইন্ডিয়া।