ভারতে পুলিশ হেফাজতে ১৪ হাজার বন্দীর মৃত্যু
ভারতে ২০০১ থেকে ২০১০ সালের মধ্যে পুলিশ ও বিচার বিভাগীয় হেফাজতে ১৪ হাজারের বেশি বন্দী মারা গেছে। এর মধ্যে বেশির ভাগ বন্দীর মৃত্যু হয়েছে নির্যাতনে।গত সোমবার প্রকাশিত নয়াদিল্লিভিত্তিক মানবাধিকার সংগঠন এশিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটসের (এসিএইচআর) এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়।প্রতিবেদন অনুযায়ী, বন্দীদের এক হাজার ৫০৪ জনের মৃত্যু হয়েছে পুলিশ হেফাজতে। বাকি ১২ হাজার ৭২৭ জন মারা গেছে বিচার বিভাগীয় হেফাজতে। ভারতের জাতীয় হিউম্যান রাইটস কমিশন (এনএইচআরসি) থেকে এসিএইচআর এসব পরিসংখ্যান জোগাড় করেছে। এনএইচআরসি ১৯৯৩ সালে সরকারের প্রতিষ্ঠিত একটি স্বাধীন সংস্থা।এসিএইচআর জানায়, পুলিশ ও বিচার বিভাগীয় হেফাজতে মারা যাওয়া এসব ব্যক্তির মৃত্যুর সরাসরি কারণ হচ্ছে নির্যাতন। ভারতে হাজতে থাকা অবস্থায় বন্দীদের ওপর যে নির্যাতন চলে এবং এর পরিণতিতে যে তাদের মৃত্যু ঘটে, এই জ্বলন্ত সমস্যার চিত্র ফুটে উঠেছে সংগ্রহীত তথ্যে।এসব নির্যাতন বন্ধে রাজনৈতিক ইচ্ছার প্রতিফলন ঘটাতে সরকারের প্রতি অনুরোধ জানানো হয়েছে। সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরে গত এক দশকে পুলিশ হেফাজতে মাত্র ছয়টি মৃত্যুর ঘটনা নিবন্ধিত করায় এনএইচআরসির কঠোর সমালোচনা করা হয় প্রতিবেদনে। এএফপি।