ভারতে প্রতিদিন অভুক্ত থাকে ২৩ কোটি মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার স্বপ্নে বিভোর হয়ে পড়া ভারতে প্রতিদিন ২৩ কোটি মানুষ অভুক্ত থাকে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এ তথ্য জানিয়েছে। অপরদিকে ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (আইএফপিআরআই) হিসাবে এই সংখ্যা ২১ কোটি ৩০ লাখ।আইএফপিআরআই জানিয়েছে, ভারতের ২১ শতাংশ মানুষ অপুষ্টিতে ভোগে। পাঁচ বছর বয়সী শিশুদের মধ্যে প্রায় ৪৪ শতাংশ কম ওজনসম্পন্ন। আর এই শিশুদের মধ্যে ৭ শতাংশ পাঁচ বছর বয়সে পৌঁছার আগেই মারা যায়।আইএফপিআরআই জানায়, বিশ্বের সবচেয়ে ক্ষুধাপীড়িত দেশগুলোর মধ্যে ভারত অন্যতম। দেশটির পরিস্থিতি কঙ্গো, শাদ, ইথিওপিয়া বা বুরুন্ডির চেয়ে ভালো হলেও পাকিস্তান, নেপাল, উত্তর কোরিয়া ও সুদানের চেয়ে খারাপ।অপুষ্টি, কম ওজনের শিশু ও শিশু মৃত্যুর হার—এই তিন নির্দেশককে সমন্বয় করে ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট গোল্ডেন হাঙ্গার ইনডেক্স (জিএইচআই) তৈরি করেছে। এই সূচকে বিশ্বের সবচেয়ে অপুষ্টিতে আক্রান্ত ৮০টি দেশের মধ্যে ভারতের স্থান ৬৭তম।সংস্থাটির মতে, করুণ পরিস্থিতির এখানেই শেষ নয়। ১৯৯০ সাল থেকে শিশুর অপুষ্টি ও অকালমৃত্যুর ক্ষেত্রে ভারত উন্নতি করলেও দেশটিতে ক্ষুধার্তের হার বেড়েই চলেছে। আইএফপিআরআইয়ের তথ্যমতে, ভারতে ক্ষুধার্ত ও অপুষ্টিতে আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় ২১ কোটি ৩০ লাখ। তবে এফএওর হিসাবে এই সংখ্যা প্রায় ২৩ কোটি।বিশ্লেষকদের মতে, এত বিপুলসংখ্যক ক্ষুধার্ত ও অপুষ্টির শিকার মানুষ নিয়ে ভারতের পরাশক্তির মর্যাদা অর্জন করার স্বপ্ন দুঃস্বপ্নেরই নামান্তর। দ্য টাইমস অব ইন্ডিয়া।