ভারতে প্রতিরক্ষা সরঞ্জাম কেনায় দুর্নীতি ঠেকানো যাচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রতিরক্ষা সরঞ্জাম কেনার ক্ষেত্রে দুর্নীতির বিষয়টি আবার সামনে চলে এসেছে। এর আগে এমন সব অভিযোগ ওঠার কারণে প্রতিরক্ষা মন্ত্রণালয় এসব সরঞ্জাম কেনার প্রক্রিয়া কঠিন করে ফেলে। এ প্রক্রিয়া আবার এতই কঠিন যে অস্ত্র কেনার প্রক্রিয়া শুরু হলে মনে হয়, তা কখনোই শেষ হওয়ার নয়।এত কিছুর পরও প্রতিরক্ষা সরঞ্জাম কেনার ক্ষেত্রে বিভিন্ন কোম্পানি ও ব্যক্তি দুর্নীতি করছেন। তাঁদের শাস্তি দেওয়া হচ্ছে; তার পরও ঘুষ-দুর্নীতি চলছে।প্রতিরক্ষা সরঞ্জাম কেনার ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে ২০০৯ সালে সুদীপ্ত ঘোষকে গ্রেপ্তার করা হয়। এটিই এ ক্ষেত্রে সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনা। ইন্ডিয়ান অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডের প্রধান হিসেবে দায়িত্ব পালন শেষে অবসরে যাওয়ার পরদিনই তিনি গ্রেপ্তার হন। সুদীপ্ত ঘোষের বিরুদ্ধে অভিযোগ, তিনি সরঞ্জাম সরবরাহকারী বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ ঘুষ নেন। তাঁর সঙ্গে গ্রেপ্তার হন এয়ার ইন্ডিয়ার কর্মকর্তা রমেশ নাম্বিয়ার। তিনি বিদেশি ব্যাংকের হিসাব নম্বরে এসব অর্থ জমা করতে সুদীপ্ত ঘোষকে সহায়তা করেন। এ ঘটনায় ভারত সরকার ছয়টি বিদেশি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নেয়। এর মধ্যে সিঙ্গাপুর টেকনোলজিস, ইসরায়েলি মিলিটারি ইন্ডাস্ট্রি ও জার্মানির রেইনমেটাল এয়ার ডিফেন্সের মতো প্রতিষ্ঠানও রয়েছে।এসব কারণে ভারতের সেনাবাহিনীর ১৫৫ এমএম হাউইটজার কামান কেনা বিলম্বিত হচ্ছে। ভারতের ১০ হাজার কোটি রুপির হাউইটজার কামান কেনার কথা।কথা হলো, এসব সরঞ্জাম কেনার ক্ষেত্রে এত বেশি পরিমাণ অর্থের ব্যাপার থাকে যে ব্যক্তি বা প্রতিষ্ঠান তার সুনাম ঝুঁকির মুখেও ফেলতে পারে। এ ক্ষেত্রে জড়িত অনেক বড় ব্যক্তি প্রায় কখনোই ধরা পড়েন না। অধিকাংশ ক্ষেত্রে কনিষ্ঠ সামরিক কর্মকর্তারা শাস্তি পান। এ পর্যন্ত শাস্তি পাওয়া সবচেয়ে জ্যেষ্ঠ পর্যায়ের কর্মকর্তা হলেন মেজর জেনারেল পি এস কে চৌধুরী। ঘুষ নেওয়ার দায়ে তিনি ইতিমধ্যে এক বছর কারাদণ্ড ভোগ করেছেন।প্রতিরক্ষা সরঞ্জাম কেনার ক্ষেত্রে কোটি কোটি ডলারের যেসব চুক্তি হয়, তাতে মন্ত্রী ও শীর্ষ পর্যায়ের রাজনীতিবিদেরা সম্পৃক্ত থাকেন। গুজব রয়েছে, শীর্ষ পর্যায়ের এসব ব্যক্তিই এ জাতীয় দুর্নীতিতে জড়িত। কিন্তু তা কখনো প্রমাণিত হয়নি।