ভারতে প্রথম একজন নারী অপরাধীর ফাঁসি হতে যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে এই প্রথম একজন নারী অপরাধীর ফাঁসি হতে যাচ্ছে। স্বাধীন ভারতে এ পর্যন্ত ৪৭৬ জন অপরাধীর ফাঁসি হলেও কোনো নারীঅপরাধীর ফাঁসি হয়নি।হরিয়ানা রাজ্যে সাবেক বিধায়ক রেলু রাম পুনিয়ারের মেয়ে সোনিয়ার ফাঁসির আদেশের ক্ষমাভিক্ষার আরজি সম্প্রতি নাকচ করে দিয়েছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। ২০০১ সালে রেলু রামসহ পরিবারের আটজনকে খুন করেন সোনিয়া ও তাঁর স্বামী সঞ্জীব। ২০০৭ সালে তাঁদের ফাঁসির রায় হয়। এত দিন ক্ষমাভিক্ষার আরজিটি ঝুলে ছিল। গত সপ্তাহে রাষ্ট্রপতি ক্ষমাভিক্ষার আবেদন খারিজ করে দেন। এর আগে সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী হত্যা মামলায় নলিনীর ফাঁসির আদেশ হয়েছিল। কিন্তু সোনিয়া গান্ধীর হস্তক্ষেপে শাস্তি কমিয়ে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।