ভারতে প্রথম বিমানবাহী রণতরি চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের প্রথম বিমানবাহী রণতরি ‘আইএনএস বিক্রান্ত’
ভারতের প্রথম বিমানবাহী রণতরি ‘আইএনএস বিক্রান্ত’

নিজের তৈরি প্রথম বিমানবাহী রণতরি উদ্বোধন করেছে ভারত। দেশটির প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি আজ সোমবার ‘আইএনএস বিক্রান্ত’ উদ্বোধন করেন।

দ্য টাইমস অব ইন্ডিয়া অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, এর মধ্য দিয়ে এ রকম আকার ও সক্ষমতার রণতরি নির্মাণে সক্ষম হাতে গোনা কয়েকটি দেশের কাতারে যোগ দিল ভারত।

আজকের উদ্বোধনের মাধ্যমে কার্যত রণতরিটির প্রথম পর্বের নির্মাণকাজ শেষ হবে। এরপর এটি বিভিন্ন উপকরণ সংযোজন ও পরিকাঠামো নির্মাণের জন্য আবার ডকে ভেড়ানো হবে। ২০১৬ সালে রণতরিটি পরীক্ষামূলকভাবে চালানো হবে। ২০১৮ সালের শেষ দিকে নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হবে বিক্রান্ত।

রণতরিটি ৩৬টি বিমান বহনে সক্ষম। ‘আইএনএস বিক্রান্ত’ থেকে মিগ ২৯-কে, হালকা যুদ্ধবিমান ও কামভ-৩১ বিমান উড্ডয়ন করতে পারবে। এটি ২৬০ মিটার দীর্ঘ ও ৬০ মিটার প্রশস্ত।
যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য ও ফ্রান্স এমন আকারের বিমানবাহী রণতরি নির্মাণে সক্ষম।