ভারতে বাস খাদে পড়ে ৪৭ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের উত্তরাঞ্চলে একটি বাস খাদে পড়ে অন্তত ৪৭ জন নিহত ও ১৭ জন আহত হয়েছে। হিমাচল প্রদেশ রাজ্যের চাম্বা জেলায় যাত্রীবাহী ওই বাসটি গতকাল শনিবার এ দুর্ঘটনার শিকার হয়।জেলা প্রশাসক সুনীল চৌধুরী জানান, দুর্ঘটনাকবলিত বাসটি চাম্বা জেলা সদর থেকে ভারমর এলাকায় যাওয়ার পথে সড়কের পাশে অন্তত ২৫০ ফুট গভীর খাদে পড়ে যায়। প্রাদেশিক রাজধানী সিমলা থেকে ওই দুর্ঘটনাস্থল প্রায় ১৯১ কিলোমিটার দূরে অবস্থিত।পুলিশ কর্মকর্তা রাজকুমার বলেন, পার্বত্য পথে যাওয়ার সময় গাড়িটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় মেঘালয় রাজ্যে তিন দিন আগে একটি বাস দুর্ঘটনায় ৩১ জন নিহত হয়। ভারতে সড়ক দুর্ঘটনায় মানুষ নিহত হওয়ার হার বিশ্বে সবচেয়ে বেশি। দেশটিতে সড়ক দুর্ঘটনায় প্রতিবছর অন্তত এক লাখ ১০ হাজার মানুষ নিহত হয়। এএফপি।