ভারতে বাসে আগুন লেগে নিহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে আজ বুধবার ভোরে বিলাসবহুল একটি বাসে আগুন ধরে অন্তত আটজন নিহত ও ১৪ জন আহত হয়েছে। বাসটি পুনে থেকে গুজরাটের আহমেদাবাদে যাচ্ছিল। পথে হাইওয়েতে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে বাসটিতে আগুন ধরে যায়। খবর বিবিসির।
স্থানীয় একজন পুলিশ কর্মকর্তা বিবিসিকে জানায়, মুম্বাই থেকে ৯০ কিলোমিটার দূরে মানোর এলাকায় বিলাসবহুল ওই বাসটি ট্রাকের মধ্যে ঢুকে যায়। আর ট্রাকটিতে গ্যাস সিলিন্ডার থাকায় তা বিস্ফোরিত হয়ে বাসটিতে আগুন ধরে যায়। ওই পুলিশ কর্মকর্তা জানান, নিহত ব্যক্তিদের মধ্যে বাসচালকও রয়েছেন। বাসের ১১ জন যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত অক্টোবরে অন্ধ্র প্রদেশে একই ধরনের দুর্ঘটনায় অন্তত ৪২ জন নিহত হয়েছে।
সরকারের জাতীয় অপরাধ রেকর্ডস বু্যুরোর এক হিসাবে ২০১২ সালে দেশটিতে সড়ক দুর্ঘটনায় প্রায় এক লাখ ৪০ হাজার মানুষ মারা গেছে।