ভারতে বিমা ও পেনশন খাতে ৪৯ শতাংশ এফডিআই অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত সরকার বিমা ও পেনশন খাতে ৪৯ শতাংশ সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) অনুমোদন দিয়েছে। গত বৃহস্পতিবার রাতে এই অনুমোদন দেওয়া হয়। তবে তা কার্যকর করতে পার্লামেন্টে আইন পাসের প্রয়োজন হবে।সরকারের অর্থনৈতিক সংস্কারপ্রক্রিয়ার অংশ হিসেবে গুরুত্বপূর্ণ এ দুটি খাতে সরাসরি বিনিয়োগের বিষয়টি অনুমোদন দেওয়া হলো। দেশটির প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টিসহ (বিজেপি) অনেক রাজনৈতিক দলই এফডিআইয়ের বিরুদ্ধে। সম্প্রতি এফডিআইয়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে আরও কয়েকটি দাবি তুলে কংগ্রেসের নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) থেকে বেরিয়ে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।ভারতের মন্ত্রিসভা বৃহস্পতিবার বিমা আইন সংশোধনী বিলের অনুমোদন দেয়। এতে ৪৯ শতাংশ পর্যন্ত সরাসরি বিদেশি বিনিয়োগের অনুমতি দেওয়ার কথা বলা হয়েছে। এখন এই খাতে ২৬ শতাংশ বিদেশি বিনিয়োগের অনুমতি রয়েছে। পেনশন কোম্পানিগুলোতেও ২৬ শতাংশ বিদেশি বিনিয়োগের অনুমতি রয়েছে।বলা হচ্ছে, ভারতের ঝিমিয়ে পড়া অর্থনীতিতে গতি সঞ্চার করতে মনমোহন সিং সরকার এই অর্থনৈতিক সংস্কারের উদ্যোগ নিয়েছে। মন্ত্রিসভায় অনুমোদিত হলেও এটা কার্যকর করতে পার্লামেন্টে আইন পাস করতে হবে। আর ইউপিএর জন্য এটা খুব সহজ হবে না। পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় ইউপিএর নিয়ন্ত্রণে থাকলেও উচ্চকক্ষ রাজ্যসভার নিয়ন্ত্রণ বিরোধীদের হাতে রয়েছে।মন্ত্রিসভায় বিমা ও পেনশন খাতে বিদেশি বিনিয়োগ অনুমোদন হওয়ার পর কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম জানান, বিষয়টি নিয়ে এখনো আলোচনার সুযোগ রয়েছে। বিরোধী দলগুলো, বিশেষ করে প্রধান বিরোধী দলের সঙ্গে আলোচনা করে অনেক বিল পাস করা হয়েছে। গত বুধবার চিদাম্বরম ব্যাংক, বিমাসহ কয়েকটি খাতে সংস্কারের ইঙ্গিত দিয়ে বলেন, ‘এটা সুস্পষ্ট যে আমরা সংস্কারের পথে রয়েছি।’বিজেপির মুখপাত্র প্রকাশ জাভাদেকার স্মরণ করিয়ে দেন, বিজেপির নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক মোর্চা (এনডিএ) ক্ষমতায় থাকার সময় এফডিআইয়ের অনুমতি দিয়ে অর্থনৈতিক সংস্কারের বিরোধিতা করে। জাভাদেকার জানান, বিজেপি নেতা ও সাবেক অর্থমন্ত্রী ইশান্ত সিনহা নেতৃত্বে গঠিত বিজেপির সংসদীয় কমিটি চলতি বছরের শুরুর দিকে এফডিআই আর না বাড়ানোর সুপারিশ করে। বিজেপি ও বিরোধী দলগুলোর মতে, এই সংস্কার কর্মসূচির কারণে মধ্যবিত্ত ও দরিদ্র শ্রেণী সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে। বিবিসি, এনডিটিভি।