ভারতে বোতলজাত পানির ১০ শতাংশই মানোত্তীর্ণ নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে বোতলজাত খাওয়ার পানির ১০ শতাংশ নমুনা পরীক্ষা করে ভেজাল পাওয়া গেছে। ২০১০-১১ ও ২০১১-১২ অর্থবছরে সংগৃহীত নমুনা পরীক্ষায় দেখা যায়, প্রতি ১০টি বোতলের একটি বিশুদ্ধতার পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হয়।
ভোগ্যপণ্যবিষয়ক মন্ত্রী কে ভি টমাস লোকসভায় গত সপ্তাহে এ তথ্য প্রকাশ করেন। তিনি একটি লিখিত বিবৃতিতে জানান, রাজধানী নয়াদিল্লি সংলগ্ন দিল্লি-নয়ডা অঞ্চল এবং মহারাষ্ট্র ও গোয়া থেকে সংগৃহীত পানির নমুনা বিশুদ্ধতার পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হয়েছে সবচেয়ে বেশি হারে। সরকারি সংস্থাগুলো অন্তত ৩০টি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করেছে।
পানিসম্পদ ব্যবস্থাপনা পেশাজীবী দীলিপ ফৌজদার বলেন, সব বোতলজাত খাওয়ার পানি বিশুদ্ধ বলে যে ধারণা প্রচলিত রয়েছে, তা সত্যি নয়। পানি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর মান সনদ সংগ্রহ করার বিষয়টি সরকারকে নিশ্চিত করতে হবে। টাইমস অব ইন্ডিয়া।