ভারতে ভবন ধসে ১১ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুজরাট রাজ্যের ভাদোদারা শহরে গতকাল ভবনধসের পর উদ্ধার তত্পরতা ষ ছবি: এএফপি
গুজরাট রাজ্যের ভাদোদারা শহরে গতকাল ভবনধসের পর উদ্ধার তত্পরতা ষ ছবি: এএফপি

ভারতের গুজরাট রাজ্যের ভাদোদারা শহরে গতকাল বুধবার ভোরে দুটি ভবন ধসে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া বেশ কয়েকজন আহত হয়েছে। অন্তত ৪০ জন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের বিবরণ অনুযায়ী, ধসে পড়া একটি ভবনে ১৪টি ফ্ল্যাট ছিল। এর মধ্যে ১১টিতে লোকজন ছিল। সঙ্গে সঙ্গে পাশের ভবনের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। এরপর সেটিও ধসে পড়ে।
সেনাবাহিনী ও স্থানীয় লোকজন উদ্ধার তৎপরতায় অংশ নেয়। জেলা প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার পর পরই পুলিশ ও ভাদোদারা পৌরসভার কর্মীরা ঘটনাস্থলে যান। ঘটনাটির তদন্ত করা হবে।
মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি প্রত্যেক মৃত ব্যক্তির জন্য তাদের পরিবারকে দুই লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। এএফপি ও টাইমস অব ইন্ডিয়া।