ভারতে ভ্রমণ-ভিসার শর্ত শিথিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত পর্যটকদের জন্য ভ্রমণ-ভিসার শর্ত শিথিল করেছে। বিদেশি নাগরিকদের জন্য পর পর দুটি ভ্রমণের মধ্যবর্তী সময় কমপক্ষে দুই মাস রাখার বাধ্যতামূলক বিধানটি তুলে নিচ্ছে দেশটির সরকার। গত সোমবার নতুন এ সিদ্ধান্ত জানানো হয়েছে।এর আগে দুটি ভ্রমণের জন্য ৬০ দিনের এই বাধ্যতামূলক নিয়মের আওতায় ছিল চীন, ইরান, পাকিস্তান, ইরাক, সুদান ও বাংলাদেশ। এ ছাড়া ছিল পাকিস্তান ও বাংলাদেশের বংশোদ্ভূত নাগরিক এবং রাষ্ট্রীয় পরিচয়হীন ব্যক্তিরা। কিন্তু পর্যটনশিল্পের উন্নতির জন্য ভারত তার আগের নীতি থেকে সরে এসেছে। ২০১১ সালে ভারতে পর্যটকের সংখ্যা বেড়েছে মাত্র শূন্য দশমিক ৬৪ শতাংশ। মুম্বাই হামলার পর ২০০৯ সালে দুটি ভ্রমণের মধ্যবর্তী সময় কমপক্ষে দুই মাস রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। চলতি বছরের জানুয়ারিতে ভ্রমণসংক্রান্ত এই নীতি পুনর্বিবেচনা করতে উদ্যোগ নেয় দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়।পরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তা স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে পুনর্বিবেচনার জন্য পাঠানো হয়। এরপর গত ২৩ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক আদেশে পূর্বতন ভ্রমণনীতি তুলে নেওয়ার সিদ্ধান্তটি জানায়। টাইমস অব ইন্ডিয়া।