ভারতে মাওবাদী নেতাকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পুলিশ গতকাল শুক্রবার এক মাওবাদী নেতাকে গুলি করে হত্যা করেছে। দুই মাস আগে একটি দ্রুতগামী ট্রেন দুর্ঘটনার প্রধান সন্দেহজনক হিসেবে তাঁকে বিবেচনা করা হচ্ছিল। ওই দুর্ঘনায় ১৫০ জন যাত্রী নিহত হয়। পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট প্রবীণ ত্রিপাঠি বলেন, গিনেশ্বরী এক্সপ্রেস লাইনচ্যুত করার ঘটনার প্রধান সন্দেহভাজন উমাকান্ত মাহাতো আধা সামরিক বাহিনীর এক অভিযানে নিহত হয়েছেন। এএফপি।