ভারতে মাওবাদী নেত্রী সুচিত্রা মাহাতোর আত্মসমর্পণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পশ্চিমবঙ্গের শীর্ষ মাওবাদী নারী নেত্রী সুচিত্রা মাহাতো গতকাল শুক্রবার আত্মসমর্পণ করেছেন। রাজ্য সচিবালয় মহাকরণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আত্মসমর্পণ করেন তিনি। সুচিত্রা ছিলেন মাওবাদী নেতা কিষেনজির ঘনিষ্ঠ সহযোগী। গত ২৪ নভেম্বর পশ্চিম মেদিনীপুরের বুড়িশোল জঙ্গলে যৌথ বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কিষেনজি নিহত হন। ওই সময় কিষেনজির সঙ্গে সুচিত্রা থাকলেও তিনি আহতাবস্থায় পালিয়ে যেতে সমর্থ হন। এরপর তাঁকে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রাখে পুলিশ। সুচিত্রা মাহাতো ও তাঁর স্বামী প্রবীর গড়াইকে নিয়ে গতকাল মহাকরণে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় সুচিত্রা বলেন, মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে তিনি আত্মসমর্পণ করে জীবনের মূল স্রোতে ফিরে যেতে চান। মমতা অবশ্য সুচিত্রাকে সার্বিক সাহায্য ও সহযোগিতার আশ্বাস দিয়েছেন।