ভারতে মাওবাদীদের ভূমিমাইনে ১৫ পুলিশ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মহারাষ্ট্র রাজ্যের পূর্বাঞ্চলে গতকাল মঙ্গলবার মাওবাদী বিদ্রোহীদের পেতে রাখা ভূমিমাইনের বিস্ফোরণে ১৫ জন পুলিশ নিহত হয়েছে। ২০১০ সালের পর থেকে এটা মাওবাদীদের সবচেয়ে ভয়াবহ হামলা। অজ্ঞাত কর্মকর্তাদের বরাত দিয়ে পিটিআই জানায়, আধা-সামরিক পুলিশের ওই সদস্যরা বাসে করে যাওয়ার সময় ভূমিমাইনের বিস্ফোরণ ঘটে। এতে তাৎক্ষণিক পুলিশ সদস্যরা নিহত হন।বিস্ফোরণস্থলের কাছেই গাদচিরোলি এলাকার পুলিশ নিয়ন্ত্রণকক্ষের একজন কর্মকর্তা জানান, ‘একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে আমরা এখনো হতাহতের ব্যাপারে তথ্য সংগ্রহ করছি।’চলতি মাসেই ভারতের পূর্বাঞ্চলীয় ওডিশা রাজ্যে দুটি পৃথক ঘটনায় মাওবাদীরা ইতালির নাগরিক দুই পর্যটককে ও একজন স্থানীয় আইনজীবীকে জিম্মি করে।গত রোববার মাওবাদীরা একজন ইতালীয় পর্যটককে মুক্তি দেয় এবং অন্য ইতালীয় পর্যটককে মুক্তির জন্য ভারতের সরকারি কমকর্তারা মাওবাদী বিদ্রোহীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শুরু করেছে। তবে ইতালীয় ওই পর্যটকের মুক্তির জন্য মাওবাদীরা বেশ কয়েকটি দাবিদাওয়া পেশ করেছে। গত জানুয়ারিতে ভারতের ঝাড়খন্ডের জঙ্গল এলাকায় পুলিশ সদস্যদের বহনকারী একটি গাড়ির নিচে মাওবাদীদের পেতে রাখা মাইনের বিস্ফোরণ ঘটে। এএফপি।