ভারতে মাওবাদীদের সহিংসতায় এ বছর নিহত প্রায় ১০০০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতে মাওবাদী বিদ্রোহীদের সহিংসতায় এ বছর প্রায়এক হাজার লোক নিহত হয়েছে। নিহতদের বেশির ভাগই বেসামরিক লোকজন। কর্মকর্তারা গতকাল মঙ্গলবার এ তথ্য জানান।ভারতের জুনিয়র স্বরাষ্ট্রমন্ত্রী অজয় মাকেন এক বিবৃতিতে জানান, এ বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত মাওবাদীদের সহিংসতায় কমপক্ষে ৫৭৭ জন বেসামরিক লোক, ২৬০ জন পুলিশ ও সেনা এবং ১৩৭ জন সন্দেহভাজন মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছে। এএফপি।