ভারতে মার্কিন পর্যটককে ধর্ষণের অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের হিমাচল প্রদেশে একজন মার্কিন নারী পর্যটক গণধর্ষণের শিকার হয়েছেন। অভিযোগ উঠেছে, একজন ট্রাকচালক ও তাঁর দুই সহযোগী মিলে ওই নারীকে ধর্ষণ করেন। গত সোমবার প্রদেশের জনপ্রিয় পর্যটন এলাকা মানালিতে এ ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার পুলিশের একজন কর্মকর্তা জানান, অভিযুক্ত ব্যক্তিরা সোমবার মধ্যরাতে ওই মার্কিন নারীকে (৩০) তাঁর গন্তব্যে পৌঁছে দেওয়ার প্রস্তাব দেন। তখন তিনি তাঁদের ট্রাকে ওঠেন। পরে চালক ও অন্যরা ট্রাকের মধ্যেই তাঁকে ধর্ষণ করেন। নয়নাভিরাম মানালি রাজধানী নয়াদিল্লি থেকে ৫০০ কিলোমিটার দূরে। জিয়ো টিভি।