ভারতে মোদির সরকারে যাঁরা মন্ত্রী হলেন
নরেন্দ্র মোদি গতকাল সোমবার ভারতের ১৫তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন৷ এ সময় ৪৫ সদস্যবিশিষ্ট নতুন মন্ত্রিসভাও শপথ নেয়৷ খবর এনডিটিভির৷
মোদির সরকারে যাঁরা মন্ত্রী হয়েছেন তাঁদের মধ্যে রয়েছেন: সুষমা স্বরাজ পররাষ্ট্রমন্ত্রী, রাজনাথ সিং স্বরাষ্ট্রমন্ত্রী, অরুণ জেটলি অর্থমন্ত্রী, সংসদবিষয়ক মন্ত্রী এম ভেনকাইয়া নাইডু, পরিবহনমন্ত্রী নিতীন গড়কড়ি, সদানন্দ গৌড়া রেলমন্ত্রী, উমা ভারতী পানিসম্পদ ও গঙ্গা পরিশোধন বিষয়ক মন্ত্রী, গোপীনাথ মুন্ডে গ্রামীণ উন্নয়নমন্ত্রী, রামবিলাস পাসোয়ান খাদ্য ও বেসামরিক সরবরাহ ও ভোক্তাবিষয়ক মন্ত্রী৷ এ ছাড়া, রসায়ন ও সারমন্ত্রী অনন্ত কুমার, টেলিকম ও আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ, বেসামরিক বিমান চলাচলমন্ত্রী অশোক গজপতি রাজু, খাদ্য প্রক্রিয়াজাতকরণমন্ত্রী হরসিমরত কাউর বাদল, উপজাতীয়বিষয়ক মন্ত্রী জুয়াল ওঁরাও, কৃষিমন্ত্রী রাধা মোহন সিং, মানবসম্পদ উন্নয়নমন্ত্রী স্মৃতি ইরানি ও স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন, মানেকা গান্ধী নারী ও শিশুবিষয়ক উন্নয়নমন্ত্রী।
মন্ত্রী হিসেবে আরও শপথ নিয়েছেন কলরাজ মিশ্র, অনন্ত গীতি, নরেন্দ্র সিং তোমার ও থাওয়ার চাঁদ গেহলট৷ তবে তাঁদের মধ্যে এখন পর্যন্ত কোনো দপ্তর বণ্টন করা হয়নি৷
যোশি স্থান পাননি: এদিকে বিজেপির নেতা মন্ত্রিসভায় ডাক পাননি৷ মোদির ইচ্ছা, ৭৫ বছরের ওপরের কাউকে এবার মন্ত্রিত্ব দেওয়া হবে না৷ অথচ এর আগে বিজেপির অটল বেপারি বাজপেয়ির সরকারে তিনি প্রভাবশালী মন্ত্রী ছিলেন৷ ধারণা করা হচ্ছে, বয়সের কারণেই বাদ পড়েছেন ৮০ বছর বয়সী যোশি৷