প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুইডেনের প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান সাব ভারতে তাদের কারখানা স্থাপন করতে চায়। নয়াদিল্লি তাদের কাছ থেকে কয়েক শ যুদ্ধবিমান কেনার চুক্তি করলে সাব ওই উদ্যোগ নিতে পারে। ভারতীয় বিমানবাহিনীর সোভিয়েত আমলে নির্মিত যুদ্ধবিমানগুলোর অনেকগুলোই বেশ পুরোনো হয়ে গেছে। বিমানবাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবে কয়েক শ নতুন যুদ্ধবিমান কিনতে চায় দেশটি। যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান লকহিড মার্টিনও ভারতের কাছে যুদ্ধবিমান বিক্রিতে আগ্রহী। ভারত চাইলে সে দেশেই যুদ্ধবিমান তৈরি করা হবে, লকহিড মার্টিনের এমন প্রস্তাবের একদিন পরই প্রতিদ্বন্দ্বী সুইডিশ প্রতিষ্ঠান সাব ওই আগ্রহ প্রকাশ করল। নরেন্দ্র মোদির সরকার চাইছে বিদেশি প্রতিষ্ঠানগুলো ভারতীয় প্রতিষ্ঠানের সহযোগিতায় ভারতেই অস্ত্র প্রস্তুত করুক।
এএফপি