ভারতে রাজনৈতিক দলও জবাবদিহির আওতায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতে আরটিআই আইনের আওতায় রাজনৈতিক দলগুলোকে জবাবদিহি করতে হবে।
ভারতে আরটিআই আইনের আওতায় রাজনৈতিক দলগুলোকে জবাবদিহি করতে হবে।

ভারতে তথ্য অধিকার (আরটিআই) আইনের আওতায় রাজনৈতিক দলগুলোকে জবাবদিহি করতে হবে। জবাবদিহি করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট দলের সভাপতিকে তলবসহ আইনি পদক্ষেপের মুখোমুখি হতে হবে।
গতকাল মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়ার অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বিদ্যমান তথ্য অধিকার আইনের আওতায় দেশটির রাজনৈতিক দলগুলোকে ১৫ জুলাইয়ের মধ্যে তথ্য কর্মকর্তা নিয়োগ ও জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তথ্য কমিশন (সিআইসি)।
সিআইসির এই নির্দেশ দেশটির ছয়টি রাজনৈতিক দলের জন্য প্রযোজ্য হবে। দলগুলো হলো কংগ্রেস, বিজেপি, সিপিআই(এম), সিটিআই, এনসিপি ও বিএসপি। সিপিআই ইতিমধ্যে আদেশটি বাস্তবায়ন করেছে। অন্য পাঁচটি দল এর বিরোধিতা করছে। তারা আরটিআই আইনের সংশোধনী আনার পক্ষে।
আগামী নভেম্বর মাসে সংসদের শীতকালীন অধিবেশন বসার কথা। তাই সংসদে আরটিআই আইনের সংশোধনী গৃহীত হওয়ার আগে দল পাঁচটি জবাবদিহি থেকে রেহাই পাচ্ছে না।
আদেশ কার্যকর করতে কমিশন কী পদক্ষেপ নিতে পারে, সে সম্পর্কে জানতে চাইলে সাবেক প্রধান তথ্য কমিশনার সত্যানন্দ মিশ্র জানান, প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে রাজনৈতিকগুলোর প্রতি কমিশন কারণ দর্শানোর নোটিশ জারি করতে পারে। এমনকি দলের সভাপতিকেও তলব করতে পারে।
সাবেক তথ্য কমিশনার শৈলেশ গান্ধী বলেন, দেওয়ানি আদালতের মতো প্রয়োজনে কমিশন গ্রেপ্তারি পরোয়ানাও জারি করতে পারে।