ভারতে রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণা আগামীকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের ফল কাল রোববার প্রকাশ করা হবে। নির্বাচনে দেশটির ক্ষমতাসীন জোট সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) প্রার্থী ও কংগ্রেস নেতা প্রণব মুখার্জি এবং বিরোধী জোট জাতীয় গণতান্ত্রিক মোর্চার (এনডিএ) প্রার্থী পি এ সাংমা প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত বৃহস্পতিবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রণব ক্ষমতাসীন জোটের প্রার্থী হওয়ায় ও জোটের বাইরেরও কিছু দল তাঁর প্রতি সমর্থন দেওয়ায় প্রণবের নির্বাচিত হওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে করছেন বিশ্লেষকেরা। নির্বাচিত হলে প্রণবই হবেন ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি।নির্বাচনে ১০ লাখ ৯৮ হাজার ৮৮২ ভোট রয়েছে। নির্বাচিত হতে একজন প্রার্থীকে অর্ধেক ভোট পেতে হবে। ইউপিএ জোটের দলগুলোর মোট ভোট রয়েছে সাত লাখ ১৭ হাজার ৭৯৬। এনডিটিভি, হিন্দুস্তান টাইমস।