ভারতে রুপির দামে রেকর্ড পতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রা রুপির দামে রেকর্ড পতন হয়েছে আজ শুক্রবার সকালে। প্রতি মার্কিন ডলারের বিপরীতে রুপির দাম উঠেছে ৬২। 

গত বুধবার শেয়ার মার্কেট বন্ধ হওয়ার সময় রুপির দাম ছিল ডলারপ্রতি ৬১.৪৩। এর আগে ওই রুপির সর্বোচ্চ পতন হয়েছিল চলতি মাসের ৬ তারিখে। তখন এক ডলারের বিপরীতে রুপির দাম উঠেছিল ৬১.৮০।

এদিকে রুপির এই দরপতনে আমদানি বাণিজ্যে বিরাট ধাক্কা খাচ্ছেন ব্যবসায়ীরা। অর্থনীতিবিদরা মনে করছেন, ভারতীয় ব্যাংক ও আমদানিকারকদের কাছে ডলারের চাহিদা বেড়ে যাওয়ায় রুপির দাম কমেছে।