ভারতে রুপির রেকর্ড পতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে আজ মঙ্গলবার রুপির সর্বোচ্চ দরপতন হয়েছে। ডলারের বিপরীতে তা  ৫৮ দশমিক ৯৬ রুপিতে নেমে আসে।

বর্তমান আর্থিক বছরে রুপির দর ৭ শতাংশ পড়েছে। তবে রুপির দরের এই নিম্নগতিতে চিন্তিত হওয়ার কোনো কারণ দেখছেন না ভারতের অর্থমন্ত্রী পালানিপ্পন চিদাম্বরম। তিনি জানান, রুপির দরের এই অধোগতি সাময়িক ব্যাপার। তিন-চার দিনের মধ্যেই রুপির দর স্থিতিশীল হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। রুপির দামের নিম্নগতি ভারতীয় রপ্তানিকারকদের জন্য ভালো হলেও ভারতীয় পর্যটক এবং বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের মাথায় হাত পড়েছে। এর ফলে আমদানির ক্ষেত্রে  বড় ধাক্কা লেগেছে। 

বিশেষজ্ঞদের মতে, দেশের অ্যাকাউন্ট ডেফিসিট ও ক্রেডিট ডেফিসিটের জন্যই রুপির এই রেকর্ড পতন। অর্থনীতিবিদদের মতে, রুপির অধোগতি রুখতে এখনই ভারতীয় রিজার্ভ ব্যাংকের ব্যবস্থা নেওয়া উচিত।