ভারতে রেল যোগাযোগ স্বাভাবিক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘূর্ণিঝড় ফাইলিনের আঘাতে বিপর্যস্ত ভারতের ইস্ট কোস্ট রেলওয়ে গতকাল সোমবার থেকে পুরোদমে রেলযোগাযোগ চালু করেছে। গত শনিবার ফাইলিন আঘাত হানার পর রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়।
এদিকে ভারতের দক্ষিণ ওডিশার বারহামপুরের দুজন বাসিন্দা ঘূর্ণিঝড় ফাইলিনের আঘাতে ঘরের দেয়াল চাপা পড়ে নিহত হয়েছে।
গত শনিবার সন্ধ্যার পর বঙ্গোপসাগরের উপকূলবর্তী ওডিশা ও অন্ধ্র প্রদেশে আঘাত হানে ঘূর্ণিঝড় ফাইলিন। এর প্রভাবে ভারী বৃষ্টিপাতের কারণে ওডিশার কয়েকটি নদীর পানি উপচে পড়ে আশপাশের কয়েকটি এলাকায় বন্যা দেখা দেয়। রাজ্যের ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার ও ত্রাণতৎপরতা শুরু হয়েছে।
কলকাতা প্রতিনিধি জানান, ফাইলিনের কবলে পড়ে পশ্চিমবঙ্গের হলদিয়া বন্দরের অদূরে বঙ্গোপসাগরে ডুবে যাওয়া পণ্যবাহী জাহাজ এমভি বিঙ্গোর ১৮ জন নাবিক ও ক্রুর সন্ধান মিলেছে।