ভারতে শীতে ১০১ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তীব্র শীতে ভারতে এ পর্যন্ত ১০১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গে মারা গেছেন পাঁচজন। গত বুধবার কলকাতায় ছিল এ বছরের শীতলতম দিন।এবারের শীতে উত্তর প্রদেশে সবচেয়ে বেশিসংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। এখানে মারা গেছেন ৬২ জন। জম্মু-কাশ্মীর ও দার্জিলিংয়ে তাপমাত্রা হিমাংকের নিচে চলে গেছে। ঝাড়খন্ড, বিহার ও উত্তর প্রদেশে তাপমাত্রা ২ ডিগ্রির নিচে নেমে গেছে।এই শৈত্যপ্রবাহে উত্তর ভারতের বিভিন্ন রাজ্যের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এরই মধ্যে বিহার ও উত্তর প্রদেশের গাজিয়াবাদ জেলার স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। ব্যাহত হচ্ছে বাস, ট্রেন ও বিমান চলাচল। ঘন কুয়াশায় দেরিতে ছাড়ছে বিমান ও ট্রেন।